বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ৭৬ নম্বর দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বেপারীর একমাত্র আদরের সন্তান মুনিন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন শিক্ষক আলাউদ্দিন বেপারী ও তাঁর পরিবারের সদস্যরা। মুনিনের অকাল মৃত্যুতে স্বজন, প্রতিবেশী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অল্প বয়সেই ডেঙ্গুর কাছে হার মানল নিষ্পাপ শিশুটি।  সন্তানের নিথর দেহ বাবার কাঁধে—একজন পিতার জন্য এর চেয়ে ভারী বোঝা আর কী হতে পারে!

মুনিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের আবহ। পরিচিতজনেরা বলছেন, এত অল্প বয়সে মুনিনের চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মুনিনের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।