বরিশালের হিজলা উপজেলার সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২৭ জুন ) দুপুরে স্থানীয়রা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।

তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র বলেন, 'দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদীতে ভাসমানবস্থায় লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, 'প্র‍াথমিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে।'