প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ আব্দুর রহমান । প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শিকদার হাফিজুর রহমান, আবুল হোসেন লালটু, গোলাম মোহাম্মদ সাইফুল্লাহ ,, আশ্রাফুল আলম, আরিফ হোসেন ফিরোজ, শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, মোল্লা হোসাইন, খন্দকার মোহাম্মদ আলী, বদিউজ্জামান সরল, স্বেচ্ছাসেবক সেবকদের নেতা কামরুজ্জামান জুয়েল , যুবনেতা সাইফুল ইসলাম শিপন, মোঃ হাবিবুর রহমান মুন্সী সহ সকল স্তরের নেতাকর্মীরা।

দোয়া শেষে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।